ইসিএলের কাল্লা হাসপাতালে বিক্ষোভ
দি নিউজ লায়ন; ইসিএলের কাল্লা হাসপাতালে বিক্ষোভ। এদিন নার্সিং স্কুল বেসরকারিকরণের খবর শুনে হাসপাতালের মূল ভবনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে নার্সিং ছাত্রীরা। কার্যত হাসপাতাল সুপারের রুমে তারা যেতে চায়। যদিও গেট বন্ধ করে দেওয়া হয়৷ এরপর গেট ভেঙে ফেলতে চায় নার্সিং ছাত্রীরা। সদর দরজার কাছেই বসে পড়ে।
ইসিএলের সদর হাসপাতাল কাল্লা হাসপাতালে যে নার্সিং স্কুল আছে তা নাকি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলল নার্সিং ছাত্রীরা। তাদের দাবি, নার্সিং ছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারে রেখেই নার্সিং স্কুলকে বেসরকারি করা হচ্ছে।
এই দাবি নিয়ে নার্সিংস্কুলে পাঠরতা নার্সরা ব্যাপক বিক্ষোভ দেখায় ইসিএলের কাল্লা হাসপাতালে।
নার্সরা বারবার কতৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কথা বলতে চায়নি। ফলে বিক্ষোভ বাড়তে থাকে। নার্সরা গেট ভেঙে দেওয়ার উপক্রম করে।
নার্সিং ছাত্রীরা জানান "আমরা যারা এখানে নার্সিং ট্রেনিং নিচ্ছি তারা ইসিএলের নার্সিং স্কুলেই অ্যাডমিশন নিয়েছি। এখন প্রাইভেট ক'রে দিলে আমাদের ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেশন সব পালটে যাবে। আমাদের সার্টিফিকেটও ওই বেসরকারি সংস্থা হবে। ফলে ভবিষ্যতে চাকুরি পাওয়ার ক্ষেত্রে আমাদের অন্তরায় হবে।"
নার্সরা বারবার কতৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কথা বলতে চায়নি। ফলে বিক্ষোভ বাড়তে থাকে। নার্সরা গেট ভেঙে দেওয়ার উপক্রম করে। শেষ পর্যন্ত ইসিএলের কাল্লা হাসপাতাল কর্তৃপক্ষ পাঠরতা নার্সদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

Post a Comment